September 17, 2026, 8:11 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

পুলিশ ফাঁড়ির পাশেই ডাকাতি: টাকা-স্বর্ণ লুট সহ মোটরসাইকেলে আগুন

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে শুভদিয়া গ্রামের পুলিশ ফাঁড়ি থেকে মাত্র তিনশ গজ দূরে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতি ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার লুট ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে শুভদিয়া গ্রামের মৃত আলী মোল্লার ছেলে বাবুল আক্তার মোল্লার বাড়িতে একদল দুষ্কৃতিকারী এ হামলা চালায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলাকারীরা ঘরে ঢুকে নগদ দুই লাখ ১৮ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় তারা বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং অপর একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

শুভ দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মাফুজার রহমান জানান, চিৎকার শুনে আমরা ফাঁড়ি থেকে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ঘরের ভিতরে কয়েকজন মানুষ আটকা রয়েছে, আমরা তাদের উদ্ধার করি।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ