September 17, 2026, 8:09 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

যশোরের বাঘারপাড়ায় গঠন করা হয়েছে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম

মোঃওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় নারী শান্তি সহায়ক ওয়েভ প্লাটফর্ম গঠন করা হয়েছে।

বুধবার , ২৯ অক্টোবর: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় ও এফসিডিও’র অর্থায়নে বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন” বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিএফজি, ওয়াইপিএজি ও স্থানীয় নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস অ্যাম্বাসেডর ও অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর দিলরুবা পারভিন।

পিএফজি সমন্বয়কারী মোঃ ইকরামুল কবির মিঠুর সঞ্চালনায় সভাটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।সভায় তিন সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়।

সমন্বয়কারী দিলরুবা পারভিন, সহ-সমন্বয়কারী ময়না রায় ও তামান্না খাতুন।অংশগ্রহণকারীরা জানান, নবগঠিত এই প্ল্যাটফর্ম নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবে।

সভায় প্রশাসনের সহযোগিতায় আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ