September 17, 2026, 8:11 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

তালার পরিবেশ কর্মী শফিকুল ইসলাম’র থাইল্যান্ড যাত্রা

তালা প্রতিনিধি

ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ (আইসিএসডবিøউ) উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ১ সপ্তাহের জন্য থাইল্যান্ড যাচ্ছেন তালার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপালী পরিচালক শফিকুল ইসলাম।

সুশীল প্রকল্পের আওতায় সাতক্ষীরা সমতা ফোরাম (সিএসও হাব) এর পক্ষ হতে আগামী ৩১ অক্টোবর বিকালে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে।

উল্লেখ্য, ভূমিজ ফাউন্ডেশন’র বাস্তবায়নে, একশনএইড’র সহযোগিতায় সুশীল প্রকল্প সাতক্ষীরা জেলার ১৩টি সিভিল সোসাইটি সংস্থা নিয়ে কাজ করে। এই ১৩টি সংস্থার সমন্বয়ে গঠিত হাব’র সাধারণ সম্পাদক হিসেবে রুপালী পরিচালক শফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ হলো বিশ্বব্যাপী নাগরিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ, যা আগামী ১-৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত থাইল্যান্ডেনর ব্যাংককে অনুষ্ঠিত হবে। এই সমাবেরেশর মূল আয়োজক হলো সিভিকাস গেøাবাল সিভিল সোসাইটি অ্যালায়েন্স এবং এশিয়া ডেমোক্রেসি নেটওয়ার্ক। ২০২৫ সালের এই সম্মেলনের মূল বিষয় হলো- জনগণের কর্মকান্ড উদযাপন : আজকের বিশ্বের জন্য গণতন্ত্র, অধিকার এবং অন্তর্ভুক্তির পুনর্গঠন।

উল্লেখ্য, রুপালী পরিচালক শফিকুল ইসলাম একাধারে তালা নাগরিক কমিটির সাধারন সম্পাদক, তালা উপজেলা অন্ত্যজ পরিষদের উপদেষ্টা এবং জলবায়ু ও পরিবেশ কর্মী। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

শফিকুল ইসলাম সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ