September 16, 2026, 5:49 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

তরুণ যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে — মাসুদ সাঈদী ‎

স্টাফ রিপোর্টার

তরুণরা হচ্ছে আমাদের আগামীর আশা, দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। আজ সময় এসেছে সেই শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে।

এজন্য দরকার সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব — যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা ৩নং বালিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন।

সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, দুঃখজনকভাবে বিগত দিনে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা এই তরুণ শক্তিকে অবমূল্যায়ন করেছে। কর্মসংস্থান সৃষ্টি না করে বরং মেধাবী তরুণদের হতাশা, দুর্নীতি ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে। তারা দেশের সম্পদকে বোঝায় পরিণত করেছে। কিন্তু তরুণরাই বারবার প্রমাণ করেছে — তারা ফ্যাসিবাদ, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখতে জানে।



মাসুদ সাঈদী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজকের শিক্ষার্থীরা তাদের মত ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রার্থী বেছে নিচ্ছে — যা একটি সচেতন প্রজন্মের ইঙ্গিত বহন করে। আমি বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে তারাও ভুল করবে না। তারা এবার দেশের জন্য, তাদের ভবিষ্যতের জন্য সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে।

তিনি বলেন, আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ এই তরুণদেরকে কর্মসংস্থানের সুযোগসহ একজন আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবো। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয় — বরং আমাদের মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরাই হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে বালিপাড়া ইউনিয়নের আমীর মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও শোয়াইব শিকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জিয়ানগর উপজেলার সাবেক আমীর হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান, ও উপজেলা অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ