July 27, 2026, 5:43 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

তালা উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিবাদ

তালা প্রতিনিধি

গত ২৪ অক্টোবর সন্ধ্যায় তালা হাসপাতালের অভ্যন্তরে একটি ঘটনাকে কেন্দ্র করে ভুল তথ্যের ভিত্তিতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখা।

রোববার (২৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযোগ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- গত ২৪ অক্টোবরের ঘটনাটি ছিল তালা উপজেলার রহিমাবাদ এলাকার দুই পরিবারের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধ। এতে উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি ও হাতাহাতির ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হয়ে তালা হাসপাতালে ভর্তি হন।

এ সময় হাসপাতালের নিকটবর্তী বাসিন্দা জামায়াত নেতা অ্যাডভোকেট মশিয়ার রহমান ও মোস্তফিজুর রহমান রেন্টুসহ কয়েকজন স্থানীয় নেতা আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান। সেখানে উপস্থিত থেকে তারা উভয় পক্ষকে শান্ত থাকার ও সমঝোতার পরামর্শ দেন। কিন্তু এক পর্যায়ে নাজমুল হক ও রাজু নামের দুই ব্যক্তি তাদের দলবল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়। পরে ওই বিশৃঙ্খলার কিছু অংশ বিকৃতভাবে মোবাইল ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় জামায়াতে ইসলামীর কোনও নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল পরিকল্পিত ভাবে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করেছে। একইসাথে বিভিন্ন গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই ওই সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল ইসলাম ও সেক্রেটারি মো. ইদ্রিস আলী এক যৌথ বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন নিউজ পোটাল এবং পত্রিকায় প্রকাশিত বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে সেদিনকার প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ