July 27, 2026, 5:42 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ছাত্রলীগের দোসর দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে শহিদ স্মৃতি কলেজে ছাত্রদলের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

অছাত্র ও ছাত্রলীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছে বাগেরহাটের শহিদ স্মৃতি ডিগ্রি কলেজের ছাত্রদল।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কলেজের শহিদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, নবগঠিত কমিটিতে ছাত্রলীগের সাবেক কর্মী ফজলে রাব্বি মোড়ল সভাপতি করা হয়েছে। এছাড়াও কমিটির বিভিন্ন পদে ছাত্রলীগের কর্মীরা স্থান পেয়েছেন বলে দাবি করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা, সাবেক সদস্য সচিব মামুন মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বলেন,বিগত দিনে যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, তাদের কারণে আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারিনি। আমাদের জীবনের দুইটি বছর নষ্ট হয়েছে। আজ তারা কীভাবে ছাত্রদলের কমিটিতে আসে? কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আহ্বান জানাই এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

সিনিয়র সহ-সভাপতি রিয়াদুল ইসলাম রানা বলেন,
আমি ছাত্রদল করার কারণে হামলার শিকার হয়েছি, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। যারা সেই হামলায় জড়িত ছিল, তারা আজ কমিটির সভাপতি-সম্পাদক! এমন ব্যক্তিরা ছাত্রদলের পদে থাকতে পারে না। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

সাবেক সদস্য সচিব মামুন মোল্লা বলেন,আওয়ামী আমলে যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের দিয়ে এখন ছাত্রদলের কমিটি করা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস চাই।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ অক্টোবর শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ