আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে, জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে যায়, সে জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি’রা এবং ২৪-এর পরাজিত শত্রু’রা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন যুবদলের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি একটি দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন যেন সঠিক সময় না হয়, তারা সেই চেষ্টা করছে এবং যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না বলেও মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, এখন দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষাসহ সবকিছু নির্ভর করছে একটি নির্বাচিত সরকারের ওপর।
বিএনপির ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টানেন সেলিমুজ্জামান সেলিম বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্যে। সংস্কারের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থা নিয়ে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক স্বাধীনতা, মেয়েদের লেখাপড়া, চাকরি দেওয়া, মহিলাবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা—সবই তো বিএনপির করা।
এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম রাব্বানী, ইনামুল হক, দপ্তর সম্পাদক নুরে বুরহান লিটন, শ্রম সম্পাদক লালচান ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উত্তম মিত্র, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী মো. এনামুল হক শিমুল, সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, যুগ্ম আহবায়ক সিকদার ইমরান, কামরুজ্জামান (বাবুল মীর), গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিমন, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্যসচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সিকদার অপু, সিনিয়র যুগ্ন সম্পাদক জুয়েল রানা, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, মোঃ শাহিন ফকির, মোঃ কামাল হোসেন, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানীর সদস্য মো. আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।