November 1, 2026, 4:37 am
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিবের গণসংযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার বার্তা পৌছে দিতে এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

বুধবার (২২ অক্টোবার) সন্ধ্যা ৬ টায় ঝালকাঠী পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের আমতলা সড়ক, কালিবাড়ী সড়ক,সাধনার মোড়, পোষ্ট অফিস কোর্ট রোড এলাকায় গণসংযোগ কালে ব্যবসায়ী, পথচারী , অটো ও রিক্সা শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এর নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং ৩১ দফার ভিত্তিতে সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ধানের শীষের পক্ষে থাকার আহবান জানান।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন সহ জেলা, উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন এর বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিগত আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকা সহ মানুষের কল্যাণে কাজ করার জন্য এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন কে সকলে আন্তরিকতার সাথে গ্রহন করেন তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার বিষয়ে পূর্ণ সমর্থন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ