July 26, 2026, 1:53 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাফি পরিবহনের কাউন্টারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাফি পরিবহনের পরিচালক মাহমুদুল হাসান ও ম্যানেজার শাহিনুজ্জামান শাহীন।

সংবাদ সম্মেলনে শাহিনুজ্জামান শাহীন বলেন, ঢাকাগামী যমুনা পরিবহনের চালক ও স্টাফদের মারধর করে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে যমুনা বাসের ম্যানেজার রেজুয়ান আহমেদ আমাদের মাফি পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করেন।এর মাধ্যমে আমাদের মাফি পরিবহনের সুনাম ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের পরিবহনের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও মিথ্যাচার করেছেন যমুনা পরিবহনের রেজুয়ান আহমেদ। পরিকল্পিতভাবে আমাদের মাফি পরিবহনের গাড়ি ছাড়ার সময়সূচি পরিবর্তন করেছে বকশীগঞ্জ বাস মালিক সমিতি।

এতে করে ব্যবসায়িকভাবে আমরা ক্ষতির সম্মুখিন হচ্ছি। আমরা পূর্বের নিয়মে গাড়ি চালাতে চাই। তিনি আরো বলেন আমাকে আওয়ামী লীগের দোসর বলেও প্রচার করা হচ্ছে। আমি কোন দল করি তা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের কাছে জানলেই হবে।

তাই এসব অপপ্রচার নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আমরা অপপ্রচার ও সময়সূচি পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ