September 17, 2026, 8:08 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আতঙ্কিত এলাকাবাসী

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড (মাহিল্যা কবিরপুর) এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর ২০২৫) রাত ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, জজ মিয়ার বাড়িতে হঠাৎ করে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং ২০ থেকে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় এলাকার নারী-পুরুষ ও শিশুরা প্রাণ ভয়ে চারপাশে ছুটোছুটি করে আশ্রয় নেয়।

এ ঘটনায় আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকার জনগণের মধ্যে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিছু সশস্ত্র গোষ্ঠী এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনার পর আজ (২১শে অক্টোবর ২০২৫) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (বাঘাইছড়ি উপজেলা শাখা) এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল এবং সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন প্রশাসনের প্রতি দাবি জানান, হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং উক্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।

তারা আরও বলেন, ভবিষ্যতে যদি মাহিল্যা, আমতলী ও কবিরপুর এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, তার জবাব কঠোরভাবে দেয়া হবে। নাগরিক পরিষদ স্পষ্ট জানায়, সন্ত্রাসীরা যে দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, আইনের বাইরে কেউ নয়।

সংগঠনটি বাঘাইছড়ি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও জানায়, খাগড়াছড়ি জেলার মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতি যাতে বাঘাইছড়িতে তৈরি না হয়, সে বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এলাকাবাসী বর্তমানে প্রশাসনের দিকেই চেয়ে আছে— তারা দ্রুত পদক্ষেপ নিলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ