July 26, 2026, 1:20 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় নবজাতককে পানিতে ফেলে হত্যা, কলারোয়া থানায় মামলা মা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় মাত্র পাঁচ দিনের নবজাতককে পানিতে ফেলে হত্যা করেছেন এক মা। এই হৃদয়বিদারক ঘটনায় নবজাতকের মা শারমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাজিরহাট হাইস্কুল বলফিল্ড সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শারমিন আক্তার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর টাওয়ার মোড় এলাকার আব্দুল জব্বারের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল শ্যামনগর উপজেলার নওয়াবেকী এলাকার বাসিন্দা। তিনি শ্বশুরবাড়ি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে বাইরে যান শারমিন আক্তার। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানটি নিখোঁজ। পরে ইব্রাহিম খলিল থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ (জিডি) করতে গেলে পুলিশের সন্দেহ হয়।

পরে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে রাত আনুমানিক ১২টার দিকে সত্য উদঘাটন করে। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ায় পারিবারিক চাপে ও মানসিক ক্ষোভে নবজাতককে পাশের সরকারি খালের কচুরিপানার নিচে ফেলে দেন।

পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই ঘটনায় নবজাতকের দাদী খাদিজা খাতুন কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নবজাতকের বাবা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে কোনো সরাসরি সংশ্লিষ্টতা না পাওয়ায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মা শারমিন আক্তারকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।

হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর ওয়ার্ডের গ্রামপুলিশ জামাত আলী জানান, “তাদের আগের দুই মেয়ে রয়েছে। আবারও মেয়ে সন্তান হওয়ায় নবজাতককে সরকারি খালের কচুরিপানার নিচে ফেলে দেন মা এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন। তার দেখানো স্থান থেকেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।”

ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, “এটি এক নির্মম ও অমানবিক ঘটনা। নিজের সন্তানকে হত্যা করার মতো ঘৃণ্য কাজ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। ঘটনায় জড়িত মা’কে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয়রা বলেন, এখনো সমাজে পুত্রসন্তানকেন্দ্রিক মানসিকতা ও কুসংস্কারের কারণে এমন নৃশংস ঘটনা ঘটে চলেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ