September 16, 2026, 2:55 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা অর্জনই বিজয়ের মূল রহস্য: শিবির সভাপতি জাহিদ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের প্রথম রহস্যই হলো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর এসেছে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস।

তিনি বলেন, সংগঠনটি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, ৫ই আগস্টের পর থেকেই শিবির বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে ঝালকাঠিতে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্রসংসদের এজিএস ও ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম। জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সেক্রেটারি মো. নুরুজ্জামান পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ