September 16, 2026, 2:02 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দোভাষীর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের লাদেনের মোড় এলাকার একটি ভাড়া বাসার মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঈশ্বরদী থানার ওসি আসম আব্দুন নুর।

৫২ বছর বয়সী আনোয়ার আহমেদ চট্টগ্রাম সিটির পাঁচলাইশ পূর্ব নাছিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ করা রাশিয়ান নিকিমথ কোম্পানিতে দীর্ঘ আট বছর ধরে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান বলেন, আনোয়ার আহমেদ স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সম্প্রতি স্ত্রী রিপা খাতুনসহ দশ দিনের ছুটিতে চট্টগ্রামে গিয়েছিলেন আনোয়ার। স্ত্রীকে চট্টগ্রামে রেখে শনিবার বিকালে ৩টার দিকে একাই ঈশ্বরদীতে ফেরেন তিনি।

কিন্তু রাত পর্যন্ত যোগাযোগ না হওয়ায় তার স্ত্রী প্রতিবেশী গৃহবধূকে ফোন করেন। পরে সেই নারী আনোয়ারকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পরে রোববার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে স্থানান্তরিত করা হয়।

ওসি আসম আব্দুন নূর বলেন, ঘটনাটি তদন্তাধীন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ