September 16, 2026, 5:43 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলায় প্রকৃত জুলাই যোদ্ধারা জড়িত নয়-সালাহউদ্দিন

সৈয়দ জালিস মাহমুদ

সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ঘটেছে, তাতে প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবেই জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই ঘটনার পেছনে ছাত্র নামধারী কিছু ব্যক্তি ও আওয়ামী ফ্যাসিবাদী অনুপ্রবেশকারীদের ভূমিকা থাকতে পারে।

রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “দীর্ঘ ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, যা আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক শক্তি। এর সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনকে সম্মান জানানো হয়েছে যাতে কেউ বিতর্কিত না হয়। বিএনপিকে ওই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা সফল হবে না।”

ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের মন্তব্যকে ইতিবাচক আখ্যা দিয়ে তিনি বলেন, “এটি একটি দায়িত্বশীল পদক্ষেপ। দেশে যে কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা—তা ইঙ্গিত দেয়, কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।”

সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, “বিএনপির বক্তব্য বিকৃত বা খণ্ডিতভাবে না তুলে ধরে, সম্পূর্ণ প্রেক্ষাপটে প্রচার করার অনুরোধ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ