July 26, 2026, 11:35 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজবাড়ীতে কলেজ শিক্ষককে মারধরের বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন, ক্ষমা চাইতে আল্টিমেটাম

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী জেলা সংবাদদাতা

রাজবাড়ীতে সরকারি কলেজের শিক্ষক আজাদুর রহমানকে শারীরিকভাবে আঘাত করায় শিক্ষক মোস্তফা কামালের দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) সকালে রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে রাজবাড়ী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষার্থী জিহাদ হাসান, রাফি চৌধুরী, অপু বিশ্বাস, শেখ পিয়াল, সাঈম শেখ, নিহা ও শায়লা ঐশী প্রমুখ।

মানববন্ধন শিক্ষার্থীরা বলেন, কলেজ চলাকালীন সময়ে রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল স্যার এই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম আজাদুর রহমান স্যারকে কলার ধরে টেনে নিয়ে মারধর করেন। এটি অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় কাজ। এটি আমাদের কলেজের তথা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানকে ক্ষুন্ন করে।

তারা আরও বলেন, আমরা জানতে পেরেছি মোস্তফা কামাল স্যার বিগত দিনেও ভিন্ন ভিন্ন সময়ে কলেজের শিক্ষক তাপস দত্ত, মাহাবুর রহমান ও জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বিভিন্ন শিক্ষককেও শারীরিকভাবে লাঞ্চিত ও আঘাত করেছেন। আমরা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক মোস্তফা কামাল স্যারের এসকল কার্যকলাপের বিচার দাবি করছি।

এ ঘটনায় রাজবাড়ী সরকারি কলেজ শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, কলেজের অধ্যক্ষ স্যার এ বিষয়ে কোনো রকম কোনো তদন্ত না করে একতরফা একটি বিচার করেন। যা অত্যন্ত নিন্দনীয়। এসময় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধেও এ কর্মকান্ডের তদন্তের ব্যবস্থা গ্রহণের দাবিও জানান শিক্ষার্থীরা।

এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে মোস্তফা কামাল স্যারকে কে এম আজাদুর রহমানের  স্যারের কাছে সর্বসম্মুখে ক্ষমা চাইতে হবে বলে আল্টিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ ঘটনার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষে ৩ জন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা হিসেবে রাজবাড়ী সরকারি কলেজে উপস্থিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. শওকত হোসেন, ঢাকা অঞ্চল পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান ।

মানববন্ধন শেষে ঘটনার তদন্তকারী কর্মকর্তাদের কাছে সাক্ষাতে এসব দাবি তুলে ধরেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর জবাবে তদন্তকারী কর্মকর্তারা বলেন, মন্ত্রনালয় থেকে আমাদের পাঠানো হয়েছে এ ঘটনাটি খতিয়ে দেখার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছি। আমরা বিষয়টি অনুসন্ধান করে এ সম্পর্কে একটি রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠাবো। তারা নিশ্চই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, গত বুধবার (১৫ অক্টোবর) রাজবাড়ী সরকারি কলেজের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোস্তফা কামালের বিরুদ্ধে। এ ঘটনায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে কলার টেনে ধরে মারধ‌রের অংশবিশেষ দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ