September 16, 2026, 2:02 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হুমকি

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালি হোসানিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদের মনোয়ন কেনায় ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকির অভিযোগে উঠেছে।

শনিবার (১৮ অক্টোবর) অবিভাবক সদস্য পদে মনোনয়ন কেনা মোঃআব্দুস সালাম কচুয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগকারী আব্দুস সালাম বলেন, আমি টেংরাখালী হোসানিয়া আলিম মাদ্রাসার ছাত্র অভিভাবক নির্বাচনে অভিভাবক সদস্য পদের মনোয়ন ফরম ক্রয় করি। এ মনোয়ন প্রত্যাহার করার জন্য শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেংরাখালি গ্রামের সোহায়েব আকন, মো এনায়েত হোসেন, মো সুমন, মো সিদ্দিক শেখ আমার বাড়িগতে এসে আমাকে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে ভয়ভীতি দেখায় ও গালিগালাজ করে। মনোনয়ন পত্যাহার না করলে প্রাণ নাশের হুমকির দেয়।

এদিকে শিক্ষক প্রতিনিধি পদের মনোয়নপত্র ক্রয় করা ওই মাদরাসার সহকারি শিক্ষক আব্দুর রশীদ এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছেন, তাকে মনোনয়ন পত্র পত্যাহারে বাধ্য করা হয়েছে। তার মনোনয়ন পত্র বহাল রাখার দাবি জানিয়েছেন তিনি। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের মতামত নেওয়ার জন্য তাঁর ব্যক্তিগত মুঠোফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে চেষ্টা করেও প্রতিপক্ষকে মোবাইলে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা হলে জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছেন।

তিনি বলেন, শিক্ষক প্রতিনিধি পদে যাতে নির্বাচন না করতে পারি সেজন্য প্রতিষ্ঠান থেকে রাস্তায় ডেকে এনে সোহায়েব আকন ও মোঃএনায়েত হোসেন আমাকে মারধর ও লাঞ্চিত করে। আমি এর বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ