September 16, 2026, 1:09 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

ঝালকাঠি পৌর শহরে এ্যাড শাহাদাৎ হোসেনের গণসংযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠী -২ আসনের প্রত্যেক পাড়া মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার বার্তা পৌছে দিতে এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবার) সন্ধ্যা ৬ টায় ঝালকাঠী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কলেজ রোড, মল্লিক বাড়ী, এসএ পরিমহন, এতিমখানা এলাকা হয়ে ফায়ার সার্ভিস, আমতলা সাড়কে গণসংযোগ কালে ব্যবসায়ী, পথচারী , অটো ও রিক্সা শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এর নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং ৩১ দফার ভিত্তিতে সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ধানের শীষের পক্ষে থাকার আহবান জানান।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি দ্বীন ইসলাম মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মঈন খান, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ কবির হাওলার, সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ হোসেন সহ জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠন এর বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিগত সময়ে আওয়ামী সরকারের নিপিড়নের বিরুদ্ধে সোচ্চার থাকা সহ মানুষের কল্যাণে কাজ করার জন্য এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন কে সকলে আন্তরিকতার সাথে গ্রহন করেন তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার বিষয়ে পূর্ণ সমর্থন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ