September 16, 2026, 4:53 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

জুলাই সনদে স্বাক্ষর না করা নিয়ে এনসিপির দাবীগুলো সরকার বিবেচনা করবে : ধর্ম উপদেষ্ট

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

জুলাই সনদে এনসিপি আজকে স্বাক্ষর না করলেও পরে করার সুযোগ আছে। তাদের দাবীগুলো সরকার বিবেচনা করবে বলে জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার ( ১৭ অক্টোবর) সন্ধায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মালম্বীদের “সাভার বন বিহার” -এ আয়োজিত কঠিন চিবর দান অনুষ্ঠানে উপস্থিত হয়ে গনমাধ্যমকে এসব কথা জানান তিনি।

এসময়, উপদেষ্টা এনসিপির দাবিগুলো নিয়ে সমঝোতায় আসা গেলে তারা সাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া সেইফ এক্সিট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমরা দেশের কঠিন সময়ে দায়িত্ব নিয়ে ১৫ মাস অতিবাহিত করেছি। দিন রাত প্ররিশ্রম করে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চাই। এবং গৌরবের ভাগীদার হতে চাই। সুতরাং সেইফ এক্সিটের প্রয়োজন নেই।

অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ধর্মালম্বীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ