September 16, 2026, 1:09 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বটিয়াঘাটায় কেন্দ্রীয় যুবদল নেতা পার্থ দেব মন্ডলের গণসংযোগ ও লিফলেট বিতরন

তুরান হোসেন রানা

খুলনা-১(দাকোপ-বটিয়াঘাটা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদল নেতা পার্থ দেব মন্ডল বটিয়াঘাটার সুকদাড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে তিনি স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সর্বসাধারনের মাঝে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে তাদের সুখ সুবিধা নিয়ে কথা বলেন। খুলনা-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পার্থ দেব মন্ডল কে কাছে পেয়ে অনেকেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দান করেন। স্থানীয় বাজারের অনেকেই বলেন, অবহেলিত পিছিয়ে পড়া এই দাকোপ বটিয়াঘাটা কে উন্নয়নের ছোয়া লাগানোর জন্য পার্থ দেব মন্ডলের মত ক্লিন ইমেজের প্রার্থীর খুব প্রয়োজন। তিনি নির্বাচনী প্রচারে আসার ফলে স্বস্তি ফিরে পেয়েছে এই অঞ্চলের মানুষ।

পথ সভা এবং লিফলেট বিতরণকালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পার্থ দেব মন্ডল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গত ১৭ বছর দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফ‍্যাসিষ্ট হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করার জন‍্য একতরফা ভাবে প্রহসনের নির্বাচন দিয়ে বার বার ক্ষমতায় এসেছে।

আরো বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর হাত কে শক্তিশালী করার জন্য এবং অবহেলিত এই দাকোপ-বটিয়াঘাটা কে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ, নির্ভরশীল একটি এলাকায় রুপান্তরিত করার জন্য ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ