September 16, 2026, 12:30 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখন মাঠে। তাদের হাতে লিফলেট, মুখে পরিবর্তনের আহ্বান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব” সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গোবিন্দপুর ইউনিয়নের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার পুরাতন মুকসুদপুর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দাশেরহাট আকিজ জুট মিল হয়ে একই স্থানে এসে শেষ হয়।

এ কর্মসূচির আয়োজন করে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। পুরো উদ্যোগটি বাস্তবায়িত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক এম মিঠু লস্কর, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা মাহবুব, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, জেলা যুবদলের সদস্য দিপু লস্কর, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার নিজামউদ্দীন মুন্সী, দেলোয়ার হোসেন ফকির, উপজেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নয়ন শেখসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ