September 16, 2026, 4:28 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের দাবিসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকরসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসন ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের ধারাগুলো কার্যকর করতে হবে।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে পিআর পদ্ধতির মাধ্যমে গণভোট আয়োজন এবং জাতীয় ঐকমত্য গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ