July 26, 2026, 11:52 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বাগমারায় বিএনপির আহবায়ক ডিএম জিয়ার উঠান বৈঠক

বাগমারা প্রতিনিধি

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনো,নয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া গোয়ালকান্দি ইউনিয়নের জলপাই তলা বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন।

বুধবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি তার ছবি সম্বলিত উন্নয়নমূলক প্রতিশ্রুতির পোস্টার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসযোগ করেন।

এরপর সন্ধ্যায় জলপাই তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ডি.এম জিয়াউর রহমান জিয়া।

গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহুরী মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাসুদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজ্জোহা বাদশা, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি লুৎফর রহমান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বাগমারা উপজেলা কমিটির সভাপতি বিধারন চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল বিদ্যুত, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন আদরী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার ও বাগমারা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ