October 31, 2026, 11:08 pm
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

পাঁচ দফা দাবিতে বাগেরহাটে জামায়াতের মানববন্ধন

তরফদার রবিউল ইসলাম

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ ০৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট -খুলনা মহাসড়ে মানববন্ধনটি শুরু হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে জামায়াতের শত শত নেতা-কর্মীরা পাঁচ দফা দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার,প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেয়।

উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক,অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আবুল কাশেম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, তাজমুল হোসেন, জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।


মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে উক্ত সনদকে কার্যকর করতে দ্রুত গনভোট সহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যে দাবি জানিয়ে আসছে তার দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ