July 26, 2026, 7:13 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক রিপোর্ট

চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বাআশিফের উপদেষ্টার সাথে শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলীর সভাপতিত্বে চলমান শিক্ষক আন্দোলনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমানের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবীগুলো পূরণের জন্য জোরদাবি জানান।
দাবিগুলো হলো-
১) বাড়ি ভাড়া ৪৫-৫০% তবে সরকারি মহল যেহেতু ২০% এর কথা উল্লেখ করেছে সেহেতু আপাতত ২০% এর প্রজ্ঞাপনের বাস্তবায়ন চাই।
২) চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা দিতে হবে।
৩) বোনাস ১০০% দিতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষকরা শিক্ষার মেরুদন্ড। আর সেই শিক্ষার মেরুদন্ডই যদি ঠিক না থাকে, তাহলে দেশের শিক্ষার বেহাল অবস্থা হবেই। তাই সরকারকে বলতে চাই শিক্ষকদের এই দাবি বড় কিছু নয়, এটা সামান্য দাবি মাত্র। সুতরাং এই দাবিগুলো অবিলম্বে মেনে নিন।
তিনি বলেন, সরকার একটু আন্তরিক হলেই পারে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বোনাস শিক্ষকদের মৌলিক ও ন্যায্য দাবি। এই দাবি পূরণের জন্য আমরা সরকারি উচ্চ মহলেও কথা বলেছি। উপদেষ্টাদের সাথে ২ বার কথা হয়েছে। আশাকরি খুব শীঘ্রই শিক্ষকদের এ দাবি পূরণে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি এই দাবিগুলো নিয়ে কোনো টালবাহানা করা হয়, তাহলে আমরা বাধ্য হবো যেকোনো ধরণের কঠোর কর্মসূচি দিতে।
তিনি আরো বলেন, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা এবং এবতেদায়ি মাদরাসাগুলো এমপিও দেওয়া না হলে তারাও আন্দোলনে যাবে। এতএব সরকারের প্রতি আবেদন উপরোক্ত দাবিগুলো অবিলম্বে পূরণ করুন এবং শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিন। তিনি বলেন, শিক্ষকরাই সাধারণত বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে থাকেন। সামনে জাতীয় নির্বাচন; নির্বাচনের স্বার্থে ভোটের পরিবেশ সুষ্ঠ রাখা ও তাদের সতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের জন্য হলেও শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া উচিৎ।
বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, আমাদের এ দাবি সরকারের কাছে বড় কোনো বিষয় নয়, সরকার আন্তরিক হলেই এ সমস্যার সমাধান হয়ে যায়। বর্তমানে ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। যা দ্বারা এখন বস্তিতেও ঘর ভাড়া পাওয়া যায় না, ডাক্তারের ব্যবস্থাপত্র লেখার ফিও হয়না। তাই আমার বক্তব্য পরিস্কার, শিক্ষকদের বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে।
তিনি আরো বলেন, ১০৮৯ টা এবতেদায়ি মাদরাসা এমপিও করার কথা সেটাও সরকার করছেনা। আমি সরকারকে বলতে চাই অতিদ্রুত ১০৮৯ টি স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসাকে এমপিও করার ঘোষণা দিয়ে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করুন।
এ ছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি ড. সাখাওয়াত হোসাইন প্রমুখ।
সমাপনী বক্তব্যে আজকের সভার সভাপতি প্রফেসর ড.এম কোরবান আলী বলেন, আজকের সভায় বক্তারা যেসকল দাবির কথা উল্লেখ করেছেন, সকল দাবিগুলো পূরণের জন্য আমি সরকারকে আন্তরিকভাবে আহবান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ