September 16, 2026, 11:52 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রনয়নে সংলাপ অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

তারুন্যর স্বপ্ন, আমার মেনিফেস্ট,  আমার ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়ন উদ্যোগে সংলাপ  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৩ অক্টোবর) সকালে এক্টিভিস্টা বকাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইডের সহযোগিতায় জেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির
মাধ্যমে তরুণ ও স্থানীয় জনগণের দাবি-দাওয়া আগামী নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে বলে দাবী করছে আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, এএসএম মন্জুরুল হাসান মিলন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এম এ সালাম, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থি শেখ মন্জরুল হক রাহাদ, এনসিপি প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ জিল্লুর রহামান, বাগেরহাট ২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম,  জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থি শেখ আঃ ওয়াদুদ, , এনসিপি প্রার্থী মোল্লা রহমত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও. মোশারেফ হোসেন।

বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, টেকনাফ ও চট্টগ্রাম জেলার তরুণদের অংশগ্রহণে এই উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় একটি জনকেন্দ্রিক ও তরুণনেতৃত্বাধীন নির্বাচনী ইস্তেহার তৈরি করা হচ্ছে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD), কি ইনফরমেন্ট ইন্টারভিউ (KII) এবং স্টেকহোল্ডার পরামর্শসভার মাধ্যমে স্থানীয় জনগণের প্রকৃত চাহিদা ও অগ্রাধিকারগুলো চিহ্নিত করে তা রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে উপস্থাপন করা হবে।

আজকের অনুষ্ঠানে তরুণরা তাদের স্থানীয় সমস্যা ও দাবিসমূহ রাজনৈতিক নেতাদের সামনে তুলে ধরেন। আলোচনায় উঠে আসে জলবায়ু সহনশীলতা, জীবিকা নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পানির অধিকারসহ নানা স্থানীয় ইস্যু। তরুণরা জোর দিয়ে বলেন, তাদের কণ্ঠ যেন স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক প্রতিশ্রুতিতে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে এএসএম মন্জুলুল হাসান মিলন  বলেন, “এই ধরনের অংশগ্রহণমূলক প্রক্রিয়া জনগণ ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।”এই কর্মসূচির লক্ষ্য হলো একটি তরুণ-অন্তর্ভুক্ত গণতন্ত্র গড়ে তোলা, যেখানে নির্বাচনী ইস্তেহার জনগণের প্রকৃত চাহিদা থেকে তৈরি হবে এবং নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ