September 16, 2026, 11:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নলছিটিতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় কৃষক, শ্রমিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয় গুলো অভিহিতকরণের লক্ষ্যে নলছিটিতে উঠান বৈঠক করেছে বিএনপি।

সোমবার (১৩ অক্টোবর) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় কয়ারচরে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নান্টু মল্লিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিমন আকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো.শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলি বিশ্বাস, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সিনি: যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, ঝালকাঠী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরিফ, সরদার মোঃ মহিউদ্দিন মঈন সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষক শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য প্রাপ্তির ব্যবস্থা নেয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের আর্থিক নিরাপত্তার জন্য ফ্যামিলী কার্ড প্রবর্তন সহ নানা মুখি অবদান রেখেছেন।

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট করা হয়েছে উল্লেখ করে বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়িত হবে।

সকলকে মিলে মিশে দেশ গঠনে ভুমিকা রাখতে ধানের শীষের পক্ষে থাকার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ