September 16, 2026, 11:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠিতে এ্যাড. শাহাদাৎ হোসেনের গণসংযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে শহরে মিনিপার্কের সামনে থেকে চাঁদাকাঠি চৌমাথা, ফায়ারসার্ভিসের মোর হয়ে বাজারে পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষ এবং ব্যবসায়ীদের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন।

রবিবার, (১২ অক্টোবার) সন্ধ্যা ৭:০০ টা থেকে সন্ধা ৯:০০টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম চলে।

এসময় উপস্থিত ছিলেন
ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড: মোঃ নাসিমুল হাসান, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য এ্যাড: মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হেমায়েত মল্লিক,ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ সহ, ঝালকাঠি জেলা, উপজেলা, ইউনিয়ন, শহর কমিটির বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন বিভিন্ন দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনের যাত্রী সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলেন তিনি ৩১ দফায় মানুষের অধিকার প্রতিষ্ঠা সহ ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে গণতান্ত্রিক ও স্বনির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মানে নির্ভর যোগ্য একটি দলিল সেটা তুলে ধরে বিএনপির পক্ষে থাকার এবং ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ