গোপালগঞ্জের কাশিয়ানীতে ০৬নং রাতইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্দ্যেগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় রাতইল হাইস্কুল প্রাঙ্গণে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিকদার ইমরান আলী’র সভাপতিত্বে ও রাতইল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবিদ আলী খানের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, মুন্সী এনামুল হক শিমুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম (পাবেল)।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সদস্য সচিব মোঃ মিলন খান, উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল।
এ সময় রাতইল ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী ৯ জন প্রার্থী তাদের নিজেদের স্বপক্ষে বক্তব্য রাখেন।
যুবদলের পদ প্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান, কর্মী সভার প্রধান বক্তা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম (পাবেল)।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক নূর এ বোরহান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, প্রেসক্লাব কাশিয়ানী’র সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানী’র সদস্য মোঃ আশরাফুজ্জামান, মোঃ জুয়েল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করতে ইউনিয়ন কর্মী সভার মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার ১৪টি ইউনিয়নে যুবদলের কমিটি গঠন করা হবে।
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য যুবদলের নেতাকর্মীদের আহবান জানানো হয়।