July 26, 2026, 9:19 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১০ অক্টোবর শুক্রবার ভুলতা হাই স্কুল এন্ড কলেজে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলি আহমেদ।


এ আয়োজনে সহযোগিতায় ছিল রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া ও ভোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন প্রধান। তিনি বর্তমানে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, তরুণ দলের সভাপতি এবং জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সভায় চার ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল বিএনপির নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস।

প্রধান অতিথি মাহবুব রহমান তার বক্তব্যে বলেন, “আজকের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করলে, যেকোনো সাফল্য অর্জন সম্ভব।

আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সেটি হবে প্রতিনিধিত্বের জন্য, বিভক্তির জন্য নয়। এখান থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ