ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে চলমান একটি সড়ক সংস্কার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে “পুটিয়াখালি আঃ রহমানের বাড়ি হইতে ইসমাইলের বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং করণ” নামে স্কিমটি নেওয়া হয়। প্রকল্পের সভাপতি ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহামুদুল হাসান। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে ‘মেসার্স এম এম এন্টারপ্রাইজ’। সার্বিক সহযোগিতায় রয়েছেন গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
তবে স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো পুরো কাজ শেষ হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে কর্দমাক্ত হয়ে পড়ছে। এতে করে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
একাধিক বাসিন্দা জানান, “কাজের অর্ধেক শেষ করে ঠিকাদার চলে গেছে। কয়েকদিন বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাঁটা যায় না। দ্রুত কাজটি সম্পন্নের দাবি জানাই।”
এ বিষয়ে প্রকল্প সভাপতি মোঃ মাহামুদুল হাসান বলেন, “কাজটির নাম ফলকে প্রকল্প সভাপতি হিসেবে নাম ফলকে নাম থাকলেও এ বিষয়ে তিনি কিছু জানেন না। কত বরাদ্দ বা কে করেছি এসবের কোন কিছুই তিনি জানেন না।