July 26, 2026, 4:39 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের গ্রেফতার

নিউজ ডেস্ক রিপোর্ট

ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে লিপ্ত ছাত্র সমন্বয়ক মোঃ আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের যৌথবাহিনী কর্তৃক গ্রেফতার।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্প ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর পরিচালক আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিনকে (২৫) গ্রেফতার করেছে।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেফতার আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে মব সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমের সংবাদ প্রকাশিত হয়। এ ছারাও তারা বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলার মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বানিজ‍্য করে আসছেন। তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আর্মি ক্যাম্প জানান, তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ