October 31, 2026, 4:16 pm
শিরনাম :
বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. জিয়া উদ্দিন হায়দার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, জেলার কৃতি সন্তান ড. জিয়া উদ্দিন হায়দার।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় ড. হায়দার বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ দেশের জনগণকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। ঝালকাঠির মানুষও সেই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

তিনি দেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতের উন্নয়ন, কৃষির টেকসই অগ্রগতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকরা নলছিটি ও আশপাশের এলাকায় স্বাস্থ্যসেবা সংকট, কৃষকের ন্যায্যমূল্য, শিক্ষার অব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিজ ক্ষতি—এসব সমস্যা তুলে ধরেন। ড. হায়দার এসব বিষয়ে সমাধানমুখী পরামর্শ দেন এবং বলেন, “সুস্থ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সমস্যা তুলে ধরা ও জনসচেতনতা বৃদ্ধি করা একটি বড় দায়িত্ব।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা তার মতামতকে স্বাগত জানান এবং তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ