September 16, 2026, 5:50 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন খলিফা (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি বাগানে গাছ রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন খলিফা আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামের খলিফা বাড়ির আব্দুল হামিদ খলিফার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আল আমিন বাগানে গাছের চারা রোপণ করতে গেলে হঠাৎ নিচে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) কাঁঠালিয়া নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে বৈদ্যুতিক তার নিচু হয়ে ঝুলে ছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ