October 31, 2026, 3:43 pm
শিরনাম :
বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; উল্টো মিথ্যে মামলার শিকার পরিবার ​ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহে বিএনপির ইসফা খাইরুল হক শিমুলের নেতৃত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহে বিএনপি’র নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

২৭শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৪:০০ টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিড়ালদহের দুলু হাজির বাড়িতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মীসভায় পুঠিয়া দুর্গাপুরের বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি, আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল।

বিশেষ অতিথি পুঠিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক ও সাবেক‌ বেলপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাকিব, সাবেক পুঠিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি একরামুল হক, উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদ।

বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন, শিলমারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব শহিদুল মাস্টার, জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক শহিদুল মাস্টার, মান্নান মেম্বার, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নবী, সাধারণ সম্পাদক নুর আলম, বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক ওয়াসিম মোল্লা, আহসান হাবীব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ