October 25, 2026, 3:54 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

দামুড়হুদা কুতুবপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবুর মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং তারিখে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে জরুরি নগদ অর্থ ও শুকনা খাবার তুলে দেওয়া হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কুতুবপুর গ্রামে সবুর মিয়ার বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাড়া দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন।​তিনি আজ সশরীরে দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত সবুর মিয়ার হাতে নগদ অর্থ এবং প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেন।সহায়তা প্রদানকালে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, “দুর্ঘটনার সংবাদ পেয়েই ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে প্রশাসন দ্রুত সহায়তার উদ্যোগ নেয়। এই তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবারটির পূর্ণাঙ্গ পুনর্বাসনের জন্য পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

​দুর্দিনের মধ্যে দ্রুত মানবিক সহায়তা পাওয়ায় উপজেলা প্রশাসন ও ইউএনওর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত সবুর মিয়া ও স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ