October 25, 2026, 3:54 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা মধ্যপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল জব্বার শেখ (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

এ সময় পরিবারের অন্য সদস্যদের মারধর, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর, দুটি মোবাইল ফোন ভাঙচুর এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। আহত জব্বার শেখ বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ব্যক্তির ভগ্নিপতি আলামিন হাওলাদার বাগেরহাট সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে লিখিত এজাহার দিয়েছেন।আহত জব্বার শেখের বড় ভাই ছাত্তার শেখ অভিযোগ করে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ একদল লোক তাদের বাড়িতে এসে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় তার ভাইকে মারধর করা হচ্ছিল। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা আমাকেও মারধর করে। জমি থেকে তাদের উচ্ছেদ করার উদ্দেশ্যে ৪০ থেকে ৫০ জনের একটি দল এ হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি আমি আইনের কাছে।

আহত জব্বার শেখ বলেন, ঘটনার দিন তিনি বাজারে থাকা অবস্থায় অভিযুক্তের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে বাড়িতে পৌঁছালে হামলাকারীরা লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার স্ত্রী ও ছেলেও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।পরে স্থানীয় লোকজন আহত জব্বার শেখকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আলামিন হাওলাদার নামে একজন থানায় এজাহার জমা দিয়েছেন। এজাহারটি যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ