October 25, 2026, 3:16 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

পবিপ্রবি সাংবাদিক সমিতির কমিটি গঠন

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুশতাক আহমেদ নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ভোটগ্রহণে সমিতির অধিকাংশ সদস্য ভোট দেন।

ভোট গ্রহণ ও গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ও তিন নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। অন্যান্য নির্বাচন কমিশনাররা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে দৈনিক সকালের সময়ের মাহাদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো. ফাহিম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার মো. জয় ভাঙ্গী নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক স্বদেশের কণ্ঠের মোফাসসেরুল হক তন্ময়, আর প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক অগ্রদূতের ফারহান সাদিক রাহাত।এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ঢাকা ইনসাইটের মেহেদী হাসান সাগর, সহ-দপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস রিপোর্টের মোহাম্মদ সফিউল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য-১ পদে বাংলাদেশ নিউজ ২৪-এর তাবরিজ আল আমিন এবং কার্যকরী সদস্য-২ পদে পাবলিকিয়ান টুডের মাসুদা আক্তার রিফা জায়গা পেয়েছেন।

সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ বলেন, “সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা, যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন। সবাইকে সঙ্গে নিয়ে সমিতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় পবিপ্রবি সাংবাদিক সমিতিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।”নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম বলেন, “আমাদের ওপর আস্থা রেখে পবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সংবাদ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। ‘সত্য প্রকাশে আপোসহীন’ এ স্লোগানকে আরো শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন,” এই নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির পথচলা আরও সহজ হবে বলে আশা করি। আপনারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অব্যক্ত কথাগুলো নিয়মিত তুলে ধরার কাজ চলমান রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ