October 25, 2026, 3:17 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

তালায় স্মারকলিপি জমাদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

গ্রামীন দলিত নারীদের সমন্বয়ে স্বনির্ভর দল গঠন ও কার্যকর ভাবে পরিচালনা প্রক্রিয়া এবং সমবায় দপ্তরের নিবন্ধন পাওয়া সংক্রান্তে সাতক্ষীরার তালায় নিয়োমিত যোগাযোগ ও অ্যাডভোকেসী এবং স্মারকলিপি জমা দেওয়া বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে, দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায় বুধবার (১৪ অক্টোবর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস’র পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, স্বেচ্ছাসেবক রঘু দাস ও রাজুর দাস প্রমুখ। এসময় দলিত’র উপকারভোগী প্রান্তিক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ