October 25, 2026, 3:16 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

পি.সি. কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি কলেজের পাঁচ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বিশেষ অতিথি ছিলেন সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ। এ ছাড়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম ফয়সালসহ সংগঠনটির নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় পি.সি. কলেজে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বেশি সমাজসেবামূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এমন আয়োজন প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি পি.সি. কলেজ শাখা ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি আরও বেশি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ও স্বাস্থ্য সুরক্ষায় ছাত্রশিবির সবসময় কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে পি.সি. কলেজে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অন্যান্য ক্যাম্পাসেও এ ধরনের কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম ফয়সাল বলেন, কলেজের অনেক শিক্ষার্থী হল ও আশপাশের মেসে থাকেন। সময় ও সুযোগের অভাবে অনেকেই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন না। এ ছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা না থাকায় অনেককে ভোগান্তিতে পড়তে হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ