October 25, 2026, 3:16 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

বাগেরহাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আজ একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কর্মসূচির শুরুতে রেল রোড মাইক্রোস্ট্যান্ড থেকে নাগরবাজার এলাকা পর্যন্ত সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি বাগেরহাট রেলওয়ে কলনী এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য ফারুকুজ্জামান বাপ্পি ও আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. শরিফুল ইসলাম জুয়েল, মো. নাইমুর রহমান এবং বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলামসহ বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই হোক সম্মিলিত উদ্যোগ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ