October 25, 2026, 3:16 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা আদায়

সালাউদ্দিন সিকদার, বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি মামলায় চারজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

শনিবার বিকেলে বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদ-নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।

মা ইলিশ সংরক্ষণে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় চারজনকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, মা ইলিশ সংরক্ষণে জেলেদের আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণকালীন সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সতর্ক করার পরও কেউ আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য অফিস জানিয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ