October 25, 2026, 3:16 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

“মাদক মুক্ত দেশ গড়ি ফুটবল খেলয়ায় অংশগ্রহন করি” এই স্লোগান কে সামনে রেখে কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হোসেন মোহাম্মদ আরমান( মাষ্টার)।

খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনঃ কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।

কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ঈব্রাহিম প্রধানের সভাপতিত্বে কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ পাপ্পু মীর ও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সজিবের সঞ্চালনায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, কালীগঞ্জ পৌরসভার সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোফাজ্জল হোসেন মোমেন, মোঃ ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লা( আসাদ),কালীগঞ্জ পৌর৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মাহমুদ, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আকবর, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাশেদুল হাসান (রিপন),কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃশফিকুল ইসলাম (সফিক),কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য মোঃ নাঈম।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বাজার ব‍্যবসায়ী মোঃ ইউসুফ মিয়া, মো. মামুন সরকার,ইউসুম মৃধা, মোঃ দেলোয়ার হোসেন, মো. কামরুল ইসলাম, মোঃ দুলাল মিয়া, মো. সাব্বির হোসেন, মো. আওলাদ হোসেন, মো. রাজিব মিয়া, মো. মনির হোসেন, মো. সুমন মিয়া।

চ্যাপিয়ান পুরস্কার ৩২” ইঞ্চি এলইডি টেলিভিশন।
রানারআপ পুরস্কার ২৪” এলইডি টেলিভিশন।

ফাইনাল ফুটবল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন চন্দ্র সরকার।

৬০ মিনিটের খেলায় লাল দল ৪ গোল করে চ্যাপিয়ান হয়েছে , রানারআপ দল সবুজ দল ২ গোল করেছে। খেলার ফলাফল লাল দল ২ গোলে বিজয়ী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ