October 25, 2026, 3:17 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালকের চীনের বিশ্ববিদ্যালয় পরিদর্শন

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালকের চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর ও সমুদ্রবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার গত ৬ অক্টোবর চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তাঁরা সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণাভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক গুরুত্ব পায়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় সামুদ্রিক গবেষণা ও সমুদ্রবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির বিশেষ সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পবিপ্রবি পরিদর্শন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।উল্লেখ্য, জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (জেএসপিএস) গবেষক হিসেবে অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম ও কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার জাপান সফরে যাওয়ার পথে চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সফর দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ