October 25, 2026, 3:17 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​শিশুদের মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

​শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর আউরা গ্রামের গুদিঘাটা এলাকায় তরুণ সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকনের উদ্যোগে এই ফুটবল বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকন, কাঁঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন এবং সৈয়দ মো. শফিকুল ইসলাম। অতিথিরা এলাকার খুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন।​অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কোমলমতি শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ