October 25, 2026, 3:16 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

ঝালকাঠিতে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ‘নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা’য় বিজয়ী হয়ে পরিবারকে গর্বিত করেছে দুই বোন মাহিয়া মাহসানাত ও মোহসিনা মাহজাবিন নিরা।

বুধবার (০৭ অক্টোবর) জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

​প্রতিযোগিতায় অভিনয় বিভাগে (জেলা পর্যায়) প্রথম স্থান অর্জন করেছে বড় বোন মোহসিনা মাহজাবিন নিরা। সে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, নজরুল সংগীত বিভাগে (জেলা পর্যায়) তৃতীয় স্থান অর্জন করেছে ছোট বোন মাহিয়া মাহসানাত। মাহিয়া ৪৩ নম্বর পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।​মেয়েদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাদের মা-বাবা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পরম করুণাময়ের কাছে ওদের জন্য অশেষ শুকরিয়া। আমাদের দুই সন্তান যেন ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে, তাই সকলের কাছে দোয়া চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ