October 25, 2026, 3:16 am
শিরনাম :
সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন কয়রা সদর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী নূরুল আমিন বাবুল ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল ও কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রাজশাহী: ভূমিমন্ত্রী দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আজ রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহনগঞ্জে ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক মাষ্টারের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতের নির্দেশ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী পনির প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজশাহীতে এলেন তারেক রহমান সেরা ভাবনা ও প্রতিমায়- জগৎশ্রী সম্মান

ময়ননসিংহে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

৫ অক্টোবর ২০২৬ সোমবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উৎসবমুখর এবং বর্ণাঢ্য পরিবেশে সার্কিট হাউজ কাবাডি মাঠে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানে এর সভাপতিত্বে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ– ২০২৬ এর উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের উৎসাহ প্রদান করেন।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন খেলাধুলার মাধ্যমে মানুষের ক্রীড়ার চেতনায় সুস্থতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য মানসিক ও শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধি পায়।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার আলআমিন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম ও ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,ক্রীড়াপ্রেমী দর্শক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ