September 25, 2026, 4:16 pm

কয়রায় ইয়াবাসহ আটক ৩

জিএম রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার সেঁদুর ব্রিজ এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের আজাহারুল গাজী (৩৫), আশাশুনি উপজেলার খাজরা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও মনিপুর গ্রামের জিয়াদ হোসেন (২২)। অভিযান পরিচালনা করেন কয়রা থানার এস,আই তন্ময় কুমার পাল।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ