September 25, 2026, 4:48 pm

তালার কলাগাছি গ্রামে সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি

বি. এম জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় দূর্যোগপ্রবণ কলাগাছি গ্রামে সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি।

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি, বিশ্বাসের চক, কুলপোতা গ্রাম দূর্যোগে সবসময় ঝুঁকিপূর্ন। চারিদিকে বিল, খাল ও নদী থাকায় ঘূর্নিঝড়ের আঘাতে গ্রামগুলোর মানুষ সবসময় ক্ষতিগ্রস্থ। এই গ্রামের আশপাশে কম গুরুত্বপূর্ন স্থানে সাইক্লোনসেন্টার নির্মিত হলেও অদ্যবদী এখানে কোনও সাইক্লোন সেন্টার নির্মান হয়নি। ফলে গ্রামগুলোর প্রায় ৬ হাজার মানুষ তাদের জীবন ও সম্পদ নিয়ে থাকেন আতংকের মধ্যে।
গ্রামের একাধিক ব্যক্তি জানান, কলাগাছি, বিশ্বাসের চক ও কুলপোতা গ্রাম দূর্যোগে সবসময় ঝুঁকিপূর্ন থাকে। গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র এবং বিল ও নদী-খাল পাড়ে তাদের বসবাস। গ্রাম ৩টির চারপাশে ফাঁকা বিল হওয়ায় ঘুর্ণিঝড় দ্রুত এখানে আঘাত করে ব্যপক ক্ষয়-ক্ষতি করে। সেই সময় নিরাপদ আশ্রয়ের স্থান সেভাবে না থাকায় মানুষ ও গবাদী পশু ক্ষতিগ্রস্থ হয়। ফলে এই ৩টি গ্রামের মধ্যে কলাগাছি গ্রাম অধিক গুরুত্বপূর্ন ও জনবহুল হওয়ায় এখানে একটি সাইক্লোন সেন্টার নির্মান জরুরী। কিন্তু সরকারি দপ্তর বা সংশ্লিষ্টরা সেব্যপারে অদ্যবদী নজর না দিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ন দর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোন সেন্টার নির্মানের উদ্যোগ নিয়েছে। যা দূর্যোগে খুব বেশি গুরুত্বপূর্ন নয় এবং এই বিদ্যালয়টি সাইক্লোন সেন্টারের জন্য-ও উপযোগী নয়। বরং কলাগাছি হাইস্কুলে এটি নির্মান করা হলে অধিক মানুষ নানান ভাবে উপকৃত হবে।

এলাকাবাসী জানান, দর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র ২৫ জন। স্কুলের নিজস্ব পর্যাপ্ত জমি নেই। সেখানে সাইক্লোন সেন্টার নির্মাণ করা হলে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ, ওয়াশ ব্লক ও পূজা-পার্বনসহ সামাজিক অনুষ্ঠান করার পরিবেশ নষ্ট হয়ে যাবে। অন্যদিকে স্কুল থেকে অল্প দূরেই শালিখা ডিগ্রি কলেজে সাইক্লোন সেন্টার আছে। ফলে এই এলাকায় নতুন করে আরেকটি সাইক্লোন সেন্টারের প্রয়োজন নেই বলে মনে করছেন তারা।

স্থানীয়দের তথ্যমতে, দরমুড়াগাছা গ্রামে মাত্র ৮৫টি পরিবারের বসবাস। এই গ্রাম উঁচু এলাকায় হওয়ায় অতীতে ঘূর্ণিঝড়ে কখনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং বড় ঝুঁকির আশংকা-ও নেই। এর বিপরীতে কলাগাছি হাইস্কুল এলাকাটি সাইক্লোন সেন্টারের জন্য বেশি উপযোগী। কুলপোতা, বিশ্বাসের চক ও কলাগাছি— এই তিনটি গ্রামে ৫ থেকে ৬ হাজার মানুষের বসবাস। নিচু এলাকা হওয়ায় প্রতিবছর ঘূর্ণিঝড়ের সময় তাঁরা আতংকে থাকেন। কলাগাছি হাইস্কুলে সাইক্লোন সেন্টার নির্মিত হলে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিতে পারবেন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে জনস্বার্থে কলাগাছি হাইস্কুলে সাইক্লোন সেন্টার নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এবষিয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, জার্মান সরকারের অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে তালার দর মুড়াগাছা প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোন সেন্টার নির্মান প্রক্রিয়া চলমান। এখানকার তুলনায় কলাগাছি গ্রাম দূর্যোগে অধিক ঝুঁকিপূর্ন। এই গ্রামে সাইক্লোন সেন্টার নির্মানের আবেদন যথাযথভাবে পাওয়া গেলে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ