September 25, 2026, 5:33 pm

ভোলাহাটে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

​গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৪:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার ভেতরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযানটি চালায়।​ মো. কালাম (৩২), পিতা-মৃত সাইদুর রহমান। ​মো. সালাউদ্দিন (২৮), পিতা-মৃত সাইদুর রহমান। (উভয় আসামির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের অন্তর্ভুক্ত) ​অভিযানকালে আসামিদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়:​৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ​১টি ডিসকভার ১২৫ সিসি (Discover 125cc) মোটরসাইকেল ​২টি মোবাইল ফোন ​নগদ ৫,৫০০ টাকা ​আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ