September 25, 2026, 4:49 pm

চেঁচরী রামপুর ইউনিয়নে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. নেয়ামত উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আ. কুদ্দুস জমাদ্দার।

​১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা রুহুল আমিন ও ৪ নম্বর সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা মো. জাহিদুল।

​অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সদস্যসচিব মাওলানা মো. রাসেল।

​আলোচনা সভায় বক্তারা ওলামা দলের অতীত অবদান স্মরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলের ভবিষ্যৎ কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ